ধোয়ারবন্দ-এর গ্রিন হিল রিসোর্টে লায়ন্স ক্লাব ও ইয়াসির উদ্যোগে অনুষ্টিত হল এক চক্ষু শিবির

1 - মিনিট |

১০৩ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

ধোয়ারবন্দ : লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায়, ধোয়ারবন্দ-এর ‘গ্রিন উড রিসোর্ট’ প্রাঙ্গণে এক বিনামূল্যে ‘ছানী শনাক্তকরণ ও চোখ পরীক্ষা শিবির’-এর আয়োজন করে। এই বিনামূল্যে শিবিরটি সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে।

লায়ন্স চখু হাসপাতালের অপটোমেট্রিস্ট মন্দীপ চক্রবর্তী ও প্রিয়াংকা পন্ডিত মিলে বৃহত্তর ধোয়ারবনদ সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট ১০৩ জন রোগীর চোখ পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ২৬ জন রোগীর ক্যাটার্যাক্ট (ছানি) ধরা পড়ে। নার্স সেউলি ভট্টাচার্য ও সহকারী সামসুদ্দিন লস্কর শিবিরে প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করেন। যাঁদের ক্যাটার্যাক্ট ধরা পড়েছে, তাঁদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স আই হাসপাতাল, শিলচরে আগামীকাল করা হবে।

এছাড়াও আজকের শিবিরে ৪৯ জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।”ইয়োথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি)” ধোলাই অ্যাসেম্বলি কমিটি এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। মোহন মালা এই শিবিরের ইনচার্জ ছিলেন।’লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ-র পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায়,সম্পাদক অনুপ রায় , সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ইয়াসির পক্ষে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসি ধোলাই এসেম্বলি কমিটির সভাপতি শেখর ধর , ধ্রুব দে , সুদিপ রায় , আশুতোষ মল্লিক ,করন জানা , কুনাল দে , শিতা মিশ্র , রাজকুমার গোয়ালা , রামু বরাইক ও আসা কর্মি সুচিত্রা তাঁতী প্রমুখ। অনুপ রায় ও বন্দিতা ত্রিবেদী রায় গ্রিন উড রিসোর্ট -এর কর্নধার বাবুল রাই কে সর্বাঙ্গীন সহযোগিতা ও সমন্বয়ের জন্য আন্তরিক ধন্যবাদ জানান, যার ফলে এই শিবিরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news