হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায় ও নবনির্বাচিত রাজ্যসবা সাংসদ কণাদ পুরকায়স্থ

2 - মিনিট |

স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর-কালাইন জাতীয় সড়ক সংযোগকারী ভাংগার পার এলাকায় দুটি পাথর বোঝাই ডাম্পার সহ হারাং নদীর উপর থাকা সেতু নদীতে ভেঙে পড়ায় স্থানীয়দের যাতায়াতে চরম ব্যাঘাত ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জনগণের সুবিধার্থে নৌকার মাধ্যমে চলাফেরা করার ব্যবস্থা গ্রহণ করেছেন।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিশাল সিআরপিএফ ও পুলিশ বাহিনী। জেলা শাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার নুমাল মাহাত্তাও এলাকায় সরজমীনে পৌঁছে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এলাকার সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় সেনাবাহিনীও হারাং নদীতে নিজস্ব বোট নিয়ে এলাকার ছাত্রছাত্রী সহ স্থানীয়দের পারাপার করছেন।

এদিকে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার ভাংগার পার এলাকায় পোঁছে হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করে বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখেন। বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতি সত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এলাকার গোটা পরিস্থিতি ক্ষতিয়ে দেখার পর মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান,হারাং নদীর উপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে,কেন এধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা ক্ষতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।শীঘ্রই এই কমিটি ঘটনার তদন্তে নেমে সেতু ভেঙে পড়ার কারণ জনসমক্ষে তুলে ধরবে।

এতে যেই দোষী হউক না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ভাংগার পার এলাকার পরিস্থিতি সম্পর্কে মূখ্য মন্ত্রীর বিশেষ নজর রয়েছে। জনগণের যাতে কোনধরনের অসুবিধা না হয়,তার জন্য মুখ্যমন্ত্রী বিকল্প রাস্তা মেরামতের জন্য ২৫কোটি টাকা অনুমোদন করেছেন। শীঘ্রই বিকল্প রাস্তার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন কৌশিক।

বৃহত্তর ভাংগার পার এলাকার জনগণ সহ ছাত্রছাত্রীদের জন্য হারাং নদীর উপর আপাতত একটি বাঁশের সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন কৌশিক রায়।এদিকে মন্ত্রী কৌশিককে সামনে পেয়ে স্থানীয়রা তাঁদের বর্তমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ওভার লোডেড বাহন সম্পর্কেও আলোচনা করেন। স্থানীয়দের কথা মনোযোগ সহকারে শুনে কৌশিক রায় শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন।এদিন সঙ্গে ছিলেন নবনির্বাচিত রাজ্যসভা সাংসদ কণাদ পুরকায়স্থ ,জেলা আয়ুক্ত মৃদুল যাদব ,পুলিশ সুপার নুমাল মহাত্মা সহো বিভাগীয় কর্মকর্তারা l

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news