স্নান করতে গিয়ে মধুরা নদীতে ডুবে মৃত্যু দুই যুবকের l

< 1 - মিনিট |

নিহত যুবকরা শিলচর কনপুরের বাসিন্দা রাজদীপ দাস ও বিশ্বজিৎ দত্ত ওরফে নারায়ণ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : রবিবার মধুরা নদীতে অঘটন। বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের । ঘটনা ঘটেছে মধুরা কোয়ারির দয়াদিশায়। নিহত যুবকরা শিলচর কনপুরের বাসিন্দা রাজদীপ দাস (২২) ও বিশ্বজিৎ দত্ত (১৯) ওরফে নারায়ণ । পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাজদীপ দাস ও বিশ্বজিৎ দত্ত সহ আরও তিন বন্ধু মিলে পিকনিক করতে মধুরা দয়াদিশা এলাকায় যান ।

বেলা আড়াইটা নাগাদ রাজদীপ দাস ও বিশ্বজিৎ দত্ত স্নান করতে নদীতে নামার চেষ্টা করলে অন্য তিন বন্ধু তাদের বাধা দেন । কিন্তু বন্ধুদের বাধা না শোনে নদীতে স্নান করতে নামেন রাজদীপ ও বিশ্বজিৎ । নিমিষের মধ্যে দুই বন্ধু নদীতে তলিয়ে যান । পরে তাদের তিন বন্ধু সহ স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুজির পর রাজদীপকে উদ্ধার করেন।

নিয়ে যাওয়া হয় উধারবন্দ হাসপাতালে । সেখান থেকে পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে বিশ্বজিৎ দত্তকে উদ্ধার করতে পারেন নি বন্ধুরা । পরে স্থানীয়রা উধারবন্দ থানায় খবর দেন । দলবল নিয়ে ঘটনাস্থলে যান ওসি সিম তিমুং । তিনি ঘটনাস্থলে পৌঁছে এসডিআরএফকে খবর দেন ।

দ্রুত পৌছায় এসডিআর বাহিনী । অনেক খোজাখুজির পর সন্ধ্যায় এসডিআরএফ মধুরার ঘটনাস্থল থেকেই বিশ্বজিৎ দত্তের মৃতদেহ উদ্দ্বার করে। । শেষ প্রাপ্ত খবরে জানা গেছে, শবদেহ দুটি মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিয়েছে উধারবন্দ পুলিশ। সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে সমঝে দেওয়া হবে।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news