লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে উতপ্ত পরিস্থিতি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শ্রীভূমি : শ্রীভূমি শহরে ফের লাভ জিহাদের ঘটনা। লাভ জিহাদের ঘটনাকে কেন্দ্র করে উতপ্ত পরিস্থিতি। স্থানীয় লোকেরা আটক করলেন ভিনধর্মী যুবককে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় ভিন্নধর্মী যুবক রহিম উদ্দিন শহরের নীলমণি রোড এলাকার এক মহিলা কাছে নিজের পরিচয় গোপন রেখে প্রেমের সম্পর্ক স্থাপন করেছিল।
ওই মহিলা স্বামী কর্মসূত্রে বাহিরে থাকায় আজ রহিম উদ্দিন ওই মহিলার ঘরে আসে। যুবকটিকে দেখে স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেন। ওই যুবকের মোবাইলে স্থানীয়রা মহিলার সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবিও দেখতে পান বলে জানা গেছে।

Know More – Apply Here


