দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েন
অজিত দাস
শিলচর : স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার শিলচর ডিএসএ গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রেরেড চলাকালীন অসহ্য গরমে বিপর্যস্ত হয়ে পড়েন বহু শিক্ষার্থী। সকালে প্রথমে সামান্য বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই রোদ ও আর্দ্র গরমে পরিস্থিতি বদলে যায়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল টিম দ্রুত ছুটে এসে অজ্ঞান শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে আরও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

Know More – Apply Here


