প্রতিমা ভাঙচুর – দুই চোর আটক”
অজিত দাস
শিলচর : শিলচরে শনি মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমা ভাঙচুর – দুই চোর আটক”শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শনি মন্দিরে ভাঙচুর ও চুরি l প্রতিমার দুই হাত ভাঙা, অলংকার লুট, দুই কুখ্যাত চোর অনিক দাস ও পল্লব দাস গ্রেপ্তার,কাছাড় পুলিশ উদ্ধার করেছে সোনার ও রুপার অলংকার, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের l
শিলচরে শনি মন্দিরে দুঃসাহসিক চুরি ও ভাঙচুর। প্রতিমার অলংকার লুটের পাশাপাশি প্রতিমাকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ ঘটনায় দুই কুখ্যাত চোরকে আটক করেছে পুলিশ।এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সম্মুখে তুলে ধরলেন জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নুমাল মহাত্তা l
শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে শুক্রবার গভীর রাতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। চোরের দল শনি মন্দিরের গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।চুরি করার পাশাপাশি শনি দেবতার প্রতিমারও মারাত্মক ক্ষতিসাধন করা হয়। প্রতিমার দুই হাত ভেঙে দেওয়া হয় এবং মন্দিরের বহু জিনিসপত্র নষ্ট করে দেয় দুষ্কৃতীরা।
শনিবার সকালে পূজা দিতে এসে ভক্তরা ঘটনাটি প্রত্যক্ষ করেন। এরপর মন্দির কমিটির পক্ষ থেকে রাঙিরখাড়ি আউট পোস্টে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে কাছাড় পুলিশ তদন্তে নেমে 24ঘন্টার মধ্যেই অভিযুক্ত অনিক দাস ও পল্লব দাসকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সোনার চেইন, প্রতিমার সোনার চোখ,রুপার হার ।
কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানিয়েছেন, এই ঘটনায় যাদেরই সম্পৃক্ততা থাকবে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।
Promotional | North East Integration Rally


