চার শতাধিক ছাত্র-ছাত্রী অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শ্রীভূমি : ভারত বাংলা সীমান্ত জেলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম শ্রীভূমি শিল্প সংস্কৃতি অন্যতম চর্চা কেন্দ্র, প্রথম বারের মত বরাক উৎসবের আয়োজন কে সামনে রেখে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যেকে কেআরসি ফাউন্ডেশনের উদ্যোগ সফল হোক । এই উৎসবের মাধ্যমে আমাদের নানা ভাষা নানা জাতির
মধ্যে যে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হয় উঠবে ।

আজ মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করে শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতনে অঙ্কন প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করে নিজের অভিমত ব্যক্ত করেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য।
তিনি বলেন কেআরসি ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীভূমির পর পর চারদিন ব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে তাতে শিল্প সংস্কৃতির মেল বন্ধনের বার্তা নিয়ে এসেছে ।
আজ অঙ্কন প্রতিযোগিতায় অংশ সকলের নজর কেড়েছে । এই ভাবে প্রতিযোগিতায় অংশ নিলে তাদের প্রতিভা বিকাশ ঘটবে । সুব্রত বাবু আগামীদিনের অনুষ্ঠানগুলোর সফল হোক আর জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্টানে শুরুতে অতিথি কে উত্তরীয় দিয়ে বরণ করে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে একটি গাছের চারা উপহার হিসাবে তোলে দেন আয়োজক কমিটির কর্মকর্তারা ।

উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি অসিত দত্ত, উপদেষ্টা সুবীর বরণ রায়, উপদেষ্টা তথা পূরকমিশনার ছন্দা রায় সিং, উপদেষ্টা অমর কৃষ্ণ সাহা, অভ্যর্থনা কমিটি গৌরিশ নন্দী,সাংস্কৃতিক সম্পাদক নিলজ কান্তি দাস। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী ।
আজকের অঙ্কন প্রতিযোগিতায় জেলার নানা প্রান্ত থেকে প্রায় চারশত ছাত্র ছাত্রী অংশ করে। আগামী ২৪ জানুয়ারি বিজয়ীদের শিলচর এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। অঙ্কন প্রতিযোগিতায় পরিচালনার দায়িত্বে ছিলেন অমিতাভ দে, শ্রাবণী পাল, মঞ্জুরি চৌধুরী, মৌসুমী দাস ,বণিক,শুভঙ্কর মালাকার,পায়েল কুরি চক্রবর্তী, রূপাঞ্জলী আদিত্য,মন্টি পাল, অর্পিতা দাস ধর,সন্ধ্যা কর,গোপা সেন,বিষ্ণু পদ নাগ , তনুজা দত্ত, পুজা চক্রবর্তী , প্রমুখ। আগামী ২২ জানুয়ারি শ্রীভূমির সরস্বতী পুজা কমিটির নানা ভাষা গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । এদিন সন্ধ্যা পাঁচটায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হবে ।
Promotional | North East Integration Rally



