আগামীকাল শিলচরে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির

< 1 - মিনিট |

সকলকে এই সুযোগ গ্রহণের পাশাপাশি শিবিরটি সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: সামাজিক সংগঠন Youths Against Social Evils (YASE) বা ইয়াসি কেন্দ্রীয় কমিটি এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে আগামীকাল, ২৮ জুন (রবিবার), শিলচরের মালুগ্রাম গার্লস হাই স্কুলে একটি বিনামূল্যের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।

শিবিরটি সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এতে খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ও অপ্টোমেট্রিস্টরা রোগীদের চোখ পরীক্ষা করবেন। পরীক্ষায় যেসব রোগীর ছানি ধরা পড়বে, তাঁদের নির্ধারিত তারিখ অনুযায়ী শিলচরের চৌধুরী আই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

এছাড়াও, শিবিরে আগত রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। সকলকে এই সুযোগ গ্রহণের পাশাপাশি শিবিরটি সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শিবিরের ইনচার্জ বন্দিতা ত্রিবেদী রায় (মুন) জানান, আগ্রহীরা আগাম নাম নথিভুক্ত করার জন্য ৮৮১২৯১৭৭৪২ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন।

Job opportunity
Send your resume:
biswa@jigyasu.co.in
krcfoundation@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news