শিলচর পুরনিগমের ৪২ ওয়ার্ডের খসড়া ভোটার তালিকা প্রকাশ

< 1 - মিনিট |

দাবি-আপত্তির শেষ তারিখ ৬ জুলাই

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর | আসাম রাজ্য নির্বাচন আয়োগের নির্দেশক্রমে শিলচর পুরনিগমের অন্তর্গত ৪২টি ওয়ার্ডের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটারদের নিজেদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করে দেখার অনুরোধ জানানো হচ্ছে।

নাম অন্তর্ভুক্তি সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ ৬ জুলাই, ২০২৬। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে ১৩ জুলাই, ২০২৬-এর মধ্যে, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ জুলাই, ২০২৬ তারিখে।

সরকারি কার্যদিবসে অফিস চলাকালীন সময়ে নিম্নলিখিত স্থানসমূহে খসড়া ভোটার তালিকা দেখা যাবে —
(ক) জেলা আয়ুক্তের কার্যালয়, কাছাড়, শিলচর;
(খ) পুর নির্বাচন শাখা, জেলা আয়ুক্তের কার্যালয়;
(গ) শিলচর পুর নিগমের কার্যালয়;
(ঘ) সংশ্লিষ্ট ওয়ার্ডের নিবন্ধন আধিকারিকের কার্যালয়;
(ঙ) শিলচর থানা।

এছাড়াও তালিকাটি ermssec.assam.gov.in ওয়েবসাইটে অনলাইনে উপলব্ধ থাকবে।

কোনো দাবি বা আপত্তি জানাতে চাইলে, নির্ধারিত প্রপত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজ নিজ ওয়ার্ডের নিবন্ধন আধিকারিকের নিকট জমা দিতে হবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news