চিকিৎসার নামে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

< 1 - মিনিট |

গ্রেপ্তার হোমিওপ্যাথি চিকিৎসক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: কাছাড়ের জয়পুর হরিনগরে চিকিৎসার নামে ১৬ বছর বয়সী এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক হোমিওপ্যাথি চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসক বক্তিয়ার উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, হরিনগর বাজারে অভিযুক্তের একটি হোমিওপ্যাথি স্টোর রয়েছে। সেখানে ওষুধ নিতে গেলে শারীরিক পরীক্ষার কথা বলে নাবালিকাকে চিকিৎসাকেন্দ্রের একটি কক্ষে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানেই তার সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে পরিবারের অভিযোগ।

ঘটনার পর কোনওভাবে সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায় নাবালিকাটি। এরপর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসক বক্তিয়ার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Job opportunity
Send your resume:
biswa@jigyasu.co.in
krcfoundation@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news