নিজের টাকায় রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি!
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর | শিলচর পৌর নিগম নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রঞ্জিত দেবনাথ। নির্বাচনী প্রচারে তিনি এলাকার উন্নয়ন, পাকা রাস্তা নির্মাণ এবং বর্ষাকালে জলমগ্নতার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে রাস্তা নির্মাণের আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি নদীর তীরে বসবাসকারী মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা ঘর পাইয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন কংগ্রেস প্রার্থী।


