অতনু ঘোষের পরিচালনায় নতুন ছবি ‘রবিবার’-এ এই প্রথম একই ফ্রেমে দেখা যাবে প্রসেনজিৎ-জয়াকে।
কে আর সি টাইমস ডেস্ক
রবিবার মানেই ছুটি ছুটি ভাব। সমস্ত কাজ সপ্তাহের অন্যদিনের জন্য তুলে রেখে শুধু আড্ডার দিন। অনেকের কাছে রবিবার দিনটা আনন্দের অনেকরে আবার এই দিনটাই ঘৃণার। এরকমই আনন্দ ঘৃনা মেলানো ‘রবিবার’-এ জুটি বাঁধলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। কারন অতনু ঘোষের পরিচালনায় নতুন ছবি ‘রবিবার’-এ এই প্রথম একই ফ্রেমে দেখা যাবে প্রসেনজিৎ-জয়াকে। রবিবার মুক্তি পেল পরিচালক অতনুর নতুন ছবি ‘রবিবার’-এর ট্রেলার।
নস্টালজিয়ার গল্প বলবে পরিচালক অতনুর নতুন ছবি ‘রবিবার’। সবাই ‘রবিবার’ দিনটির জন্যই সারা সপ্তাহ ধরে অপেক্ষা করেন। কারন চাকুরিজীবি মানুষদের কাছে এই দিনটিই অবসরের। কিন্তু সেদিনই যদি কোন এক অতীতের ফেলে আসা রবিবার ঘটনা সামনে আসে। তাহলে দিনটা কি আনন্দের থাকবে নাকি কষ্টের। সেই সঙ্গে যদি বিভিন্ন সম্পর্কের টানা পোড়েন উঠে আসে। হতে পারে সেটা নতুন সম্পর্ক কিংবা পুরনো তাহলে কি হবে। সেই গল্পই বলবে পরিচালক অতনুর নতুন ছবি। আগামী ২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রবিবার’।


