শ্বাসকষ্ট জনিত সমস্যায় আইসিসিউতে সৌমিত্র চট্টোপাধ্যায়
কে আর সি টাইমস ডেস্ক
অসুস্থ হয়ে পড়লেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যায় বুধবার সকালে অভিনেতাকে ভর্তি করা হয়েছে বাইপাশের একটি বেসরকরি হাসপাতালে। এই মুহুর্তে কারুর সাথে কথা বলতে পারছেন না অভিনেতা।মঙ্গলবার রাত থেকেই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ।রাত সামাল দিতে পারলেও বুধবার সকালেই অভিনেতাকে ভর্তি করতে হয় হাসপাতালে।আপাতত চিকিৎসাধীন অবস্থায় ওই বেসরকরি হাসপাতালে ভর্তি অভিনেতা। শ্বাসকস্টের পাশপাশি বয়সজনিত কারণ তো রয়েছেই। তাছাড়াও সোডিয়াম-পটাশিয়ামের হেরফের রয়েছে অভিনেতার শরীরে। এই মুহুর্তে আইসিসিউতে রাখা হয়েছে তাঁকে।অভিনেতা আপাতত সুস্থ থাকলেও কথা বলতে পারছেন না কারুর সাথে।হাসপাতাল সুত্রে খবর আগের থেকে অবস্থার উন্নতি হলেও এখন সম্পূর্ণ নজরেই রাখা হবে অভিনেতাকে।


