শিশিরের কবিতা”

< 1 - মিনিট |

জীবন সাথী টাকা

কে আর সি টাইমস ডেস্ক

ডাক্তার শিশির কুমার বিশ্বাস

“জীবন সাথী টাকা।”

টাকা যদি আয় হয়,
খুশির আমেজ লেগে রয়;
টাকা শূন্য হলে দশা,
রুদ্ধ যেন শ্বাস হয়।

কাটা যদি হৃদয়ে বিধে,
টাকায় হয় দূর;
চিকিৎসা সম্ভব হয়ে ওঠে,
টাকা থাকলে প্রচুর।

টাকা থাকলে সরস জীবন,
সবার সঙ্গে প্রীতি;
কপর্দকহীনের অবস্থা দাঁড়ায়,
দিবাতেও আধার রাতি।

অন্নবস্ত্র আশ্রয় লাভ,
হয়না টাকা ছাড়া;
শিক্ষা লাভে, জ্ঞান লাভে,
লাগে টাকার তোড়া।

টাকার সদা বড়ই কদর,
শিশু পাতে হাত;
টাকা পেয়ে গরিব মানুষ,
কিনে খায় ভাত

জন্মের সময় টাকা লাগে,
মরনেও তাই;
শ্রাদ্ধ করতেও লাগে টাকা,
টাকা সবেতে চাই।

অতি টাকা নয় ভালো,
কখনো হয় ক্ষতি;
চোর ডাকাত শত্রুর দল,
আনে ভীতি ,ইতি।

তথাপি টাকার মূল্য অশেষ,
জীবনসাথের সাথী;
টাকা ছাড়া চলে না জীবন,
শুষ্ক নদীর গতি।

স্বচ্ছ পথে টাকা রোজগার,
স্বচ্ছ জীবন ধারা;
গড়ে তুলে বিশ্ব মাঝে,
শ্রদ্ধার মানুষ সেরা।

সৎ পথে, শুদ্ধ পথে,
টাকা চাই রোজগার;
দান দক্ষিণা করা চাই,
করতে অন্যের উপকার।



ডাক্তার শিশির কুমার বিশ্বাস, চক্ষু বিশেষজ্ঞ।
শিলচর, আসাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *