জ্ঞানমঞ্চে গুলজার

< 1 - মিনিট |

উর্দু এবং হিন্দি সাহিত্যের অন্যতম রূপকার গুলজার

শ্রীজীব

রবীন্দ্র সাহিত্য, ভাবনা, চিন্তা দর্শনে প্রভাবিত হয়েছেন স্বনামধন্য লেখকেরা।তেমনি প্রভাবিত হয়েছেন গুলজার।যিনি ভারতীয় উর্দু এবং হিন্দি সাহিত্যের আধুনিক ঘরানার অন্যতম রূপকার সম্পূরক সিং কালরা ওরফে গুলজার নামে পরিচিত। আগামী ১৮ আগস্ট এই বর্ষীয়ান লেখকের জন্মদিন। রবীন্দ্রপাঠ তাঁকে কীভাবে প্রভাবিত করেছে এবং তাঁর লেখার গতিপথ কীভাবে পালটে দিয়েছে সেসব গল্প গুলজার নিজমুখে শোনাবেন। আর তার জন্য হাজির থাকবেন ১৬ আগস্ট জ্ঞানমঞ্চে। বিষয় রাখা হয়েছে ‘টু পোয়েটস’। অনুবাদ পাঠে রবীন্দ্রনাথকে পাওয়ার পর আরও ভালো করে বোঝার তাগিগে তিনি বাংলা আয়ত্ত করেছিলেন। এমনই সব নানা স্মৃতিচারণা গুলজারের মুখে শোনা যাবে এদিনের মঞ্চে। গুলজারের লেখা গান পরিবেশন করবেন রূপঙ্কর বাগচি, চন্দ্রিমা ভট্টাচার্য। তেমনি রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন শ্রাবণী সেন। ওই দিন প্রদর্শিত হবে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ চিত্রনাট্য। অনুষ্ঠান শরু হবে সন্ধে ৬টায়।  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *