আইইডি বিস্ফোরণে কাঁপল ইম্ফলের মার্কেট, ৪ পুলিশকর্মী-সহ আহত ৫

< 1 - মিনিট |

আইইডি বিস্ফোরণের পরই বিস্ফোরণস্থল ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী

কে আর সি টাইমস ডেস্ক

ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুরের রাজধানী ইম্ফল। মঙ্গলবার সকালে ইম্ফলের থাঙ্গাল বাজারে তীব্র শব্দে আইইডি বিস্ফোরণ হয়। সেই সময় ওই স্থানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও সাধারণ নাগরিক। আইইডি বিস্ফোরণে আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী, এছাড়াও একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। আহত অবস্থায় প্রত্যেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুটি। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সকালে ইম্ফলের থাঙ্গাল বাজারে আইইডি বিস্ফোরণ হয়। আইইডি বিস্ফোরণে ৪ জন পুলিশ কর্মী এবং একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি স্কুটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইইডি বিস্ফোরণের পরই বিস্ফোরণস্থল ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী। তাছাড়াও স্থানীয় মানুষদেরও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *