আগামী ১৪ মার্চ শিলচর সফরে এসে উড়ালপুলের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

< 1 - মিনিট |

জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অজিত দাস

শিলচর : আগামী ১৪ মার্চ শিলচর সফরে এসে উড়ালপুলের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ কাছাড় জেলার হিলারা বুরুঙ্গা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল Star Cement-এর নতুন সিমেন্ট কারখানা।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে সূচনা হয় এই বহুল প্রত্যাশিত প্রকল্পের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অধ্যক্ষ পদ্মশ্রী সজ্জন ভজংকা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তুষার ভজংকা, সিইও প্রদীপ পুরোহিত, মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী বিমল বরা এবং রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার সিমেন্ট। বছরে প্রায় ২ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে এই কারখানা থেকে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কারখানার অভ্যন্তরীণ দৃশ্য, যন্ত্রপাতি, কর্মরত শ্রমিক, উপস্থিত অতিথিবৃন্দের ফুটেজ।এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী ১৪ মার্চ বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পাঁচগ্রাম–বরাপানি এক্সপ্রেস হাইওয়ের শিলান্যাস করবেন। ইতিমধ্যেই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পরিবেশগত ছাড়পত্র মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। একই দিনে শিলচর শহরের বহুল প্রত্যাশিত উড়ালপুল প্রকল্পেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

শিল্প ও পরিকাঠামো উন্নয়নের এই ধারাবাহিক পদক্ষেপে বরাক উপত্যকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে বলেই মনে করছে রাজ্য সরকার।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news