শিলচর বিধানসভা কেন্দ্রের ২৬ হাজার হিতাধিকারী অরুণোদয় ৩.০ প্রকল্পের সুবিধা লাভ করেন
অজিত দাস
শিলচর : আজ রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অরুণোদয় ৩.০ প্রকল্পের। রাজ্যের প্রতিটি বুথে একযোগে এই প্রকল্পের শুভারম্ভ হয়।শিলচরের শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুলে ৫৮ নম্বর বুথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি ও সাংসদ দীলিপ শৈকিয়া। তাঁর হাত ধরে ৫৮ নম্বর বুথে অরুণোদয় ৩.০ প্রকল্পের সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী ,বিজেপি কাছাড় জেলা সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন শিলচর বিধানসভা কেন্দ্রের ২৬ হাজার হিতাধিকারী অরুণোদয় ৩.০ প্রকল্পের সুবিধা লাভ করেন।
Promotional | North East Integration Rally



