আসাম পুলিশের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চালাচ্ছিল এক যুবক

< 1 - মিনিট |

অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়ল

অজিত দাস

কালাইন : আসাম পুলিশের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চালাচ্ছিল এক যুবক। অবশেষে পুলিশের ফাঁদে ধরা পড়ল সে। ঘটনাটি ঘটেছে কালাইনে।গ্রেপ্তার হওয়া যুবকের নাম সামিদ হোসেন বোরভুইয়া (২৩)। তার বাবার নাম ওয়াইসউদ্দিন বোরভুইয়া, বাড়ি খেলমা পার্ট–৬ কালাইন থানার অন্তর্গত এলাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ইউনিফর্ম পরিহিত ছবি দেখাত। এইভাবে সে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসাম পুলিশের ড্রাইভার ও অন্যান্য পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লখীপুর থানার রূপাইবালি এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়।

প্রতারিত ব্যক্তিরা অভিযোগ দায়ের করলে, কালাইন থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং শেষমেশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য তোলে ধরেন জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক নুমাল মহাত্তা l

তিন বলেন ,এ ঘটনায় কালাইন থানায় মামলা নং ৮৮/২০২৫ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধি (BNS) এর ৩১৯(২)/৩১৮(২)/৩১৬(২)/১১২(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news