জেলা পুলিশের তৎপরতায় আগামীতে তাঁদের চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন বিএসএফের অবসরপ্রাপ্ত কর্মী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : জেলাজুড়ে ঘন ঘন সংঘঠিত হওয়া চুরিকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ জনজীবন।গত কিছুদিন পূর্বে শিলচর ইটখোলার বাসিন্দা তথা সিমান্ত সুরক্ষা বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মীর সহধর্মিণী মিতালী দাসের স্বর্ণালংকার চুরি করে চম্পট দেয় চোরের দল।ঘটনার পর পরিবারের তরফে থানায় মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমে সোমবার শিলচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলায় ত্রাস সৃষ্টিকারী ৩৮জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।যার মধ্যে অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মীর চুরি হওয়া স্বর্ণালংকার ও জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার শিলচর সদর থানায় আইনি প্রক্রিয়া শেষে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা উপস্থিত থেকে উদ্ধার হওয়া কিছু স্বর্ণালংকার অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মীর সহধর্মিণীর হাতে তুলে দেন। এদিকে চুরি হওয়া স্বর্ণালংকার ফেরৎ পেয়ে মালুগ্রাম থানার পুলিশ কর্মী,সদর ওসি সহ পুলিশ সুপার নোমাল মাহাত্তা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিএসএফের অবসরপ্রাপ্ত কর্মী সহ উনার পরিবার। জেলা পুলিশের তৎপরতায় আগামীতে তাঁদের চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Know More – Apply Here


