গোপন তথ্যের ভিত্তিতে আজ উধারবন্দের কুম্ভিরগ্রাম-শিলচর ভিআইপি রোডে এএছ ১১ ই ০৫৫৭ নম্বরের একটি ম্যাজিক যাত্রীবাহী ভ্যানে তালাশি চালান আসাম রাইফেলস-এ জওয়ানরা
কে আর সি টাইমস ডেস্ক
অসমের কাছাড় জেলার উধারবন্দে সোমবার পিস্ত-সহ জনৈক যুবককে পাকড়াও করেছেন আসাম রাইফেলস-এর জওয়ানরা৷ ধৃত যুবককে উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর গ্রামের বাসিন্দা আজির উদ্দিন বড়ভুইয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে।
উধারবন্দ থানা সূত্রের খবর, গোপন তথ্যের ভিত্তিতে আজ উধারবন্দের কুম্ভিরগ্রাম-শিলচর ভিআইপি রোডে এএছ ১১ ই ০৫৫৭ নম্বরের একটি ম্যাজিক যাত্রীবাহী ভ্যানে তালাশি চালান আসাম রাইফেলস-এ জওয়ানরা। তালাশি অভিযানে পয়েন্ট ২ এমএম পিস্তল এবং ২৪টি সক্রিয় গুলি উদ্ধার করেছেন অভিযানকারীরা৷ আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে জড়িত অভিযোগে ম্যাজিকের চালক আজির উদ্দিনকে আটক করেছেন আসাম রাইফলস-এর অভিযানকারীরা৷ পরে আইনি বিধি বলে উদ্ধারকৃত পিস্তল ও গুলি-সহ ধৃত আজির উদ্দিনকে উধারবন্দ থানা কর্তৃপক্ষের হাতে সমঝে দিয়েছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ৷ ধৃতকে উপযুক্ত আইনে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। সে নিজে কিংবা কোন আগ্নেয়াস্ত্র কারবারি চক্রের সঙ্গে তার যোগাযোগ তা জানতে চেষ্টা করা হচ্ছে বলে থানান বড়বাবু জানিয়েছেন।


