কাছাড়ের কাটিগড়ায় ঐতিহ্যবাহী বরাকভ্যালি করম মহোৎসব পালিত

< 1 - মিনিট |

সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও প্রায় ২১টি চা বাগান পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে কয়েক হাজার মানুষ সমবেত হন

অজিত দাস

কাটিগড়া : কাছাড় জেলার কাটিগড়ার গুমড়া বাগান ফুটবল ময়দানে ধুমধামের সঙ্গে পালিত হলো আদিবাসী চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বরাকভ্যালি করম মহোৎসব। সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও প্রায় ২১টি চা বাগান পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে কয়েক হাজার মানুষ সমবেত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল। এছাড়াও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, নিরাপদ দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী কৌশিক রায়ের পক্ষ থেকে জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল উৎসব কমিটির হাতে উপহারও তুলে দেন।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news