কাছাড়ের কালাইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

< 1 - মিনিট |

লরির ধাক্কায় গুরুতর আহত পথচারী

অজিত দাস

কালাইন : কাছাড় জেলার কালাইন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে কালাইন বাজার সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, TR-05H-1831 নম্বরের একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রাজু কানুকে সজোরে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর জখম হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত রাজু কানুকে উদ্ধার করে কালাইন হাসপাতালে পাঠান। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর তাকে তৎক্ষণাৎ শিলচরে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শিলচরের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জাতীয় সড়কে বেপরোয়া যান চলাচল ও রাতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news