কাছাড়ের সৈয়দপুরে অজ্ঞাত যুবকের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার

< 1 - মিনিট |

এলাকায় চাঞ্চল্য

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : কাছাড়ের সৈয়দপুরে অজ্ঞাত যুবকের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে স্থানীয় লোকজন একটি নালার পানিতে ভেসে থাকা অবস্থায় এক অজ্ঞাত যুবকের বিকৃত দেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায়।

স্থানীয়দের মতে, সকালে এলাকা থেকে দুর্গন্ধ ছড়ালে মানুষ সেখানে গিয়ে নালার মধ্যে অজ্ঞাত যুবকের বিকৃত দেহ দেখতে পান। এলাকাবাসীর সন্দেহ, কোনো দুষ্কৃতিকারী যুবকটিকে হত্যা করে নালায় ফেলে রেখে গেছে। ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলতে রয়েছে।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news