কাছাড় কলেজে এন এস ইউ আই কর্মীদের মারপিট এর ঘটনাকে কেন্দ্র করে শিলচরে কংগ্রেসের প্রতিবাদ

< 1 - মিনিট |

স্মারকলিপি প্রদান এবং ছয় দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি

অজিত দাস

শিলচর : শিলচর জেলা কংগ্রেস শুক্রবার কাছাড় কলেজে সংঘটিত মারপিটের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। প্রাক্তন এনএসইউআই সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের উপর প্রাণঘাতী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি সজল আচার্যী ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অভিযোগ করেন, “গতকাল কাছাড় কলেজে এভিবিপি-র ছাত্রদের মারপিটে চন্দন মজুমদার সহ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।” এদিন কংগ্রেস প্রতিনিধি দল সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তার কাছে স্মারকলিপি প্রদান করে এবং ছয় দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানায়।

নেতৃদ্বয় আরও অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে শিলচরের প্রতিটি কলেজ রাজনীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। কংগ্রেসের দাবি, দোষীদের চিহ্নিত করে মামলা রুজু করা হয়েছে এবং দ্রুত গ্রেপ্তার করতে হবে। দাবিদাওয়া না মানা হলে গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে কংগ্রেস সতর্কবার্তা দেয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল আচার্যী, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, পাপন দে, সজল বণিক, সঞ্জীব রায়, জন্মজয় চৌধুরী, রঞ্জিত দেবনাথ, রনধীর দে সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন — মহিলা কংগ্রেস, সেবা দল, এনএসইউআই — এর নেতাকর্মী ও সমর্থকরা।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news