সংগীত ও নৃত্যের মাধ্যমে স্মরণ করা হয় ভারতরত্ন ভূপেন হাজারিকাকে
অজিত দাস
শিলচর : কাছাড় কলেজে ডঃ ভূপেন হাজারিকার জন্ম-শতবার্ষিকী উদযাপন। শিলচরের কাছাড় কলেজে ভারতরত্ন সুধাকণ্ঠ ডঃ ভূপেন হাজারিকার জন্ম-শতবার্ষিকী উদযাপন করা হয়। কলেজের রঙ্গশালা ও সাংস্কৃতিক সমিতির উদ্যোগে সুধাকণ্ঠের জন্মদিন পালন করা হয়।
ডঃ ভূপেন হাজারিকার প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সংগীত ও নৃত্যের মাধ্যমে স্মরণ করা হয় ভারতরত্ন ভূপেন হাজারিকাকে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার নুমাল মাহাত্তা।
Promotional | North East Integration Rally



