নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী শুরু হয়েছে বিশেষ সংশোধন প্রক্রিয়া
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : কাছাড় জেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত হলো ৭টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা।নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী শুরু হয়েছে বিশেষ সংশোধন প্রক্রিয়া।ঘরে ঘরে পৌঁছে ডাটা সংগ্রহে ব্যস্ত বিএলওরা।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২৭ ডিসেম্বর কাছাড় জেলার ৭টি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন।জেলা জুড়ে মোট ১৭৩২টি পোলিং স্টেশনের আওতায় বর্তমানে ভোটার সংখ্যা ১৪ লক্ষ ১৫ হাজার ৪৩৯ জন।ভোটার তালিকা সংশোধনের অংশ হিসেবে ইতিমধ্যেই এসআর প্রক্রিয়া শুরু হয়েছে।
বিএলওরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছেন।সংগৃহীত সমস্ত তথ্য আগামী ৮,৭,ও ৮ জানুয়ারির মধ্যে অনলাইন সিস্টেমে আপলোড করা হবে।এছাড়াও ভোটার সংশোধনের জন্য ৩ ও ৪ জানুয়ারি জেলাজুড়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।চলতি নির্বাচন বর্ষে ভোটার তালিকা সংশোধনে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেছেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব।
Promotional | North East Integration Rally



