কাবুগঞ্জে হেরোইনসহ যুবক আটক

< 1 - মিনিট |

দুই পাচারকারী পলাতক

অজিত দাস

শিলচর : কাছাড় পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের সাফল্য। শুক্রবার রাত ৮টার দিকে কাবুগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১০টি সাবানের বাক্সে রাখা সন্দেহজনক হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কাবুগঞ্জ লক্ষীচরণ স্কুল মাঠের উল্টোদিকে জাতীয় সড়কের পাশে মাদকের বড় লেনদেনের খবর পেয়ে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালিয়ে গেলেও নগদীরগ্রামের হিমু শুক্লাবৈদ্যকে আটক করা হয়। তার কাছ থেকে নম্বরবিহীন স্কুটি ও হেরোইনসহ ১০টি সাবানের বাক্স বাজেয়াপ্ত করা হয়। এর আগে গত ২৪ ঘণ্টায় পুলিশ পৃথক অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছিল। এই ধারাবাহিকতায় নতুন এই অভিযানে কাছাড় পুলিশের মাদকবিরোধী অবস্থান আরও দৃঢ় হলো।
খবর পেয়ে কাবুগঞ্জে উপস্থিত হন প্রবেশনারি ডিএসপি দিলরাজ পাঠক।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news