গোয়ার নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত মনোজিৎ ও রাহুলের দেহ শিলচরে

< 1 - মিনিট |

দুই পরিবারে শোকের ছায়া

অজিত দাস

শিলচর : গোয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত কাছাড়ের শিলিকুড়ি গ্রান্টের মনোজিৎ মাল এবং শিলচরের কাঁঠাল বাগানের রাহুল তাতি মৃতদেহ মঙ্গবার শিলচর এসে পৌঁছেছে।শিলচর বিমানবন্দর থেকে কাছাড় পুলিশ দুজনের মৃতদেহ তাদের বাড়িতে পৌঁছে দেয়ে ।কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্য পুলিশ কর্তারা তাদের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান ।

এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।গোয়া সরকার রাতুল ও মনোজিৎএর মৃতদেহ বিমানে শিলচরে পাঠানোর ব্যবস্থা করেছে ।মৃতদেহ পৌঁছানোর পর দুটা বাড়িতে সবাই কান্নায় ভেঙ্গে পড়েন ।এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে ।

উল্লেখ্য দুজনেই ওই নাইটক্লাবে কর্মরত ছিলেন । মনোজিৎ মাল গত পাঁচ মাস ধরে ক্লাবের রান্নাঘরে কাজ করছিলেন।মনোজিৎ পরিবারের বড় ছেলে ছিল । তার মৃত্যুতে তার বাবা-মা, এক ছোট ভাই এবং দুই বোন অন্ধকার ভবিষ্যতের দিকে ঝুঁকে পড়েছেন।
আর রাহুল তাঁতি গত ২৪ নভেম্বর কাজের সন্ধানে গোয়া গিয়েছিলেন। তিনি সেই নাইটক্লাবে ওয়েটারের কাজ করতে গিয়েছিলেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news