গ্যামন সেতু সংস্কার

< 1 - মিনিট |

গ্যামন সেতু সংস্কার : নির্ধারিত সময়ের আগে শেষলগ্নে কাজ, অথচ নির্মাণ সংস্থার নীরবতায় বাড়ছে প্রশ্ন ও সন্দেহ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া : বরাক উপত্যকা তিন রাজ্যের সড়ক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্যামন সেতু সংস্কারের কাজ NHIDCL কর্তৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী প্রায় শেষলগ্নে। ২০জুলাই সেতু দিয়ে যান চলাচল খুলে দেওয়ার কথা । কিন্তু সংস্কার কাজের অগ্রগতি নিয়ে অফিসিয়েল কোনও ষ্টেটমেন্ট পাওয়া যায়নি। কাজের গুণগতমান, কাজের তথ্যফলক, কাজের স্থায়িত্ব এনিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আসছে না। বলা যায়, এনিয়ে মুখ খুলতে রাজি নন নির্মাণ কর্তৃপক্ষ ।

কিন্তু কেন? সেতুর কাজকর্ম প্রত্যক্ষ করার ক্ষেত্রে বারবারই ভিন্ন ভিন্ন অজুহাত দেখানো হয়। ফলে সন্দেহ বাড়ছে বৈ কমছে না। এবারে কাটিগড়া ওয়ার্কিং জার্নালিষ্ট গিল্ডের এক প্রতিনিধিদল ঐতিহ্যবাহী গ্যামন সেতুতে গেলে নির্মাণ সংস্থার তরফে যে আচরণ করা হয়েছে, তাতে সেতুর সংস্কার কাজ নিয়ে সন্দেহ প্রকট হচ্ছে।

সাংবাদিকদের কাজকর্মে বাধা দেওয়া হলে কাটিগড়া সার্কল অফিসারের নির্দেশে সেতুর কাজকর্ম প্রত্যক্ষ করার অনুমতি দেওয়া হয়, যদিও সেতুর কাজকর্মের সামগ্রিক পরিস্থিতি এবং নির্ধারিত সময়েই কি সেতু দিয়ে যান চলাচল করবে কিনা? স্পষ্ট জবাব দেন নি জনৈক কর্মী। বলা যায়, সরাসরি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাবই দিলেন না ওই কর্মী। এতে স্পষ্টতই সেতুর সংস্কার কাজ নিয়ে দ্বিমত পোষণ করেন কর্মরত সাংবাদিকরা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news