জাটিঙ্গা লামপু রেল স্টেশনে পাহাড়ের ধ্বস পড়ায় আটকে যাওয়া ট্রাকগুলোর চালক সহ খালাসিদের মধ্যে খাদ্য বিতরণ

< 1 - মিনিট |

ডিমাহাসাও কাউন্সিলর কার্যকরী সদস্য আমেন্দু হোজাই মহাশয়ের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়

কে আর সি ডেস্ক

ডিমাহাসাও : জাটিঙ্গা লামপু রেল স্টেশনে পাহাড়ের ধ্বস পড়ায় আটকে যাওয়া ট্রাকগুলোর চালক সহ খালাসিদের মধ্যে ডিমাহাসাও কাউন্সিলর কার্যকরী সদস্য আমেন্দু হোজাই মহাশয়ের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য বিতরণ করা হয় । ডিমাহাসাও জিলার অধীনে থাকা জাটিঙ্গা লামপু রেল স্টেশনের পাশে থাকা পাহাড় ধ্বস পড়ার কারণে বিগত একসপ্তাহ থেকে বান্দরখাল থেকে জাটিঙ্গালামপু অবধি ২০ কিলোমিটার রাস্তায় আটকে থাকা প্রায় হাজার খানেক ট্রাক ফেঁসে রয়েছে ।

সেই সঙ্গে ট্রাক প্রায় চৌদ্দশো বা পনেরোশো চালক সহ খালাসীরা আটকা পড়েছেন, কারো কাছে খাদ্য সামগ্রী আছে, কিন্তু বানানোর পরিস্থিতি নেই আবার কারো কাছে খাদ্য সামগ্রী বলতে কিছুই নেই, এমন সঙ্কটজনক অবস্থায় এই প্রথমবারের মতো ডিমাহাসাও জিলার অটোনোমাস কাউন্সিলের সদস্য আমেন্দু হোজাই মহাশয় সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ফেঁসে যাওয়া ট্রাক ডাইভার ও খালাসীদের মধ্যে রান্না করা খাদ্য বিতরণ করে যাচ্ছেন।

আমেন্দু হোজাইয়ের সহযোগীরা দিন-রাত চার- পাঁচ কিলোমিটার রাস্তা গাড়ি দিয়ে রান্না করা খাদ্য বিতরণ করে যাচ্ছেন। আটকে যাওয়া এই দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা সকল ট্রাক ডাইভার ও খালাসিরা ডিমাহাসাও জিলার অটোনোমাস কাউন্সিলের সদস্য আমেন্দু হোজাই মহাশয়ের এই নিঃস্বার্থ সেবাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানান।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *