ড্রাগস বিরোধী অভিযানে ২’০৮ কোটি টাকার হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ

< 1 - মিনিট |

লক্ষিপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১৬গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা পুলিশ

অজিত দাস

লক্ষিপুর : ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বড় সাফল্য।২’০৮ কোটি টাকার হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ।গোপন তথ্যের ভিত্তিতে গতকাল জেলার লক্ষিপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১৬গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা পুলিশ।

এদিন পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে AS 11 BC 8769 নম্বরের একটি বাহন থেকে হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বক্তার উদ্দিন হুসেন নামের এক সরবরাহকারীকেও আটক করা হয়েছে তার বাড়ি সোনাই ডুংরিপার। পুলিশের অভিযানে উদ্ধার হওয়া হেরোইনের চোরাং বাজার মূল্য ২’০৮কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news