তরুণ প্রজন্মকে উদ্ভুদ্ধ করতে আগামী ১জুলাই থেকে শিলচরে শুরু হবে ৭দিনের নাট্য কর্মশালা।

< 1 - মিনিট |

আন্তর্জাতিক মানের নাট্য কর্মশালাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাকের বুকে দীর্ঘদিন ধরে নাট্য চর্চার নিরলস প্রয়াসকে এগিয়ে নিয়ে যাচ্ছে শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নাট্যাঙ্গন। রবিবার সংস্থার তরফে সুভাষ নগর প্রাইমারি স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আগামীতে নাট্য কর্মশালা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত ও পরিকল্পনা তুলে ধরেছেন উদ্যোক্তারা।

বিশেষ করে তরুণ প্রজন্মকে উদ্ভুদ্ধ করতেই নাট্যাঙ্গন এই উদ্যোগ হাতে নিয়েছে বলে এদিন জানিয়েছেন তাঁরা।শিলচর গুরু চরণ কলেজে অনুষ্ঠিত হতে যাওয়া ৭দিনের এই নাট্য কর্মশালায় উপত্যকার নাট্য প্রেমি জনসাধারণ সহ তরুণ প্রজন্মের যুবক-যুবতীদের অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা।

ক্যাম্প ডিরেক্টর শান্তনু পালের পরিচালনায় আয়োজিত নাট্য কর্মশালায় উনার নির্দেশ মতে ১৮ থেকে ৩২ বছর বয়স সীমা রাখা হয়েছে। অংশগ্রহণ কারীদের যোগ্যতা কমেও উচ্চতর মাধ্যমিক পাশ হতে হবে। তিনটি পর্বে অনুষ্ঠিত হবে নাট্য কর্মশালা।আন্তর্জাতিক মানের নাট্য কর্মশালাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news