১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন রাজেন্দ্র সিনহা
অজিত দাস
কাঠিগড়া : রবিবার টিকরবুরুঙ্গা খাম্বার বাজারে রাজেন্দ্র সিনহার বাসভবনে তৃণমূল কংগ্রেসের কাঠিগড়া বিধানসভা অঞ্চলের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন রাজেন্দ্র সিনহা।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নেতা সাধন বাবু সিনহা, এফ.আর. লস্কর, প্রীতিস দাসসহ অন্যান্যরা। আগামী বিধানসভা নির্বাচনে স্থানীয় নেতা এফ.আর. লস্করকে সর্বসম্মত সমর্থন জানান উপস্থিত সদস্যরা।
নবগঠিত কমিটিতে হানিফা বেগমকে সম্পাদিকা, ফারুক আহমেদ বড়ভূইয়াকে সহ–সম্পাদক, প্রীতিস কান্তি দাসকে কার্যকরী সভাপতি এবং জিয়াউর রহমানকে গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে।
নেতৃত্বের মতে, নতুন কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং এলাকায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বাড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কমিটি কাঠিগড়ার রাজনৈতিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে।
Promotional | North East Integration Rally



