থাউজেন্ড সায়ন্তনের প্রতিষ্ঠা দিবসে শিলচর মেডিকেলে নতুন সিটি স্ক্যান মেশিনের দাবি

2 - মিনিট |

শিলচর মেডিকেলে যে সিটি স্ক্যান মেশিনটি আছে তা অনেক বছর পুরনো এবং প্রায়শই মেকানিক্যাল অনেক সমস্যা দেখা দেয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ৮ অক্টোবর ২০১৯ , সায়ন্তনের মৃত্যু দিন। সায়ন্তনের মৃত্যুর পর সায়ন্তনের বন্ধুরা তৈরি করেছিলেন থাউজেন্ড সায়ন্তন দল, উদ্দেশ্য ছিল শিলচরের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন। ৮ অক্টোবর দিনকেই থাউজেন্ড সায়ন্তন দল তাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে মেনে আসছেন। প্রতিবছর এই দিনে সায়ন্তনরা তাদের বন্ধু সায়ন্তনের স্মৃতিচারণ করেন এবং বিশেষ কোনো একটি সামাজিক কাজে নিজেদেরকে যুক্ত করেন।

এছাড়াও থাউজেন্ড সায়ন্তন দল প্রতিনিয়ত শিলচর তথা বরাকের স্বাস্থ্য পরিকাঠামো তথা সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে পথ হেঁটে চলেছেন। থাউজেন্ড সায়ন্তনের প্রতিষ্ঠা দিবসের ঠিক আগের দিন অর্থাৎ ৭ অক্টোবর ২০২৫ কাছাড়ের অভিভাবক মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি দাবিপত্র তুলে দেন এবং তারপরের দিন অর্থাৎ ৮ অক্টোবর দলের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি ইমেইলে এই একই দাবিপত্র পাঠিয়ে দেন , দাবিপত্রের বিষয় ছিল শিলচর মেডিকেলে অত্যাধুনিক নতুন সিটি স্ক্যান মেশিন।

শিলচর মেডিকেলে যে সিটি স্ক্যান মেশিনটি আছে তা অনেক বছর পুরনো এবং প্রায়শই মেকানিক্যাল অনেক সমস্যা দেখা দেয়। শিলচর মেডিকেলে প্রায়শই এক্সিডেন্ট এবং স্ট্রোক পেসেন্টরা আসেন , তাৎক্ষণিক সিটি স্ক্যান অত্যন্ত জরুরী হয়ে পড়ে এইসব রোগীদের জন্য , তাই অনতিবিলম্বে শিলচর মেডিকেলে দরকার নতুন অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন। প্রসঙ্গত , ১২ জুলাই সায়ন্তনের জন্মদিন। এই বছর ১২ জুলাই থাউজেন্ড সায়ন্তন দল দাবি রেখেছিলেন শিলচর মেডিকেলে কার্ডিয়াক বাইপাস সার্জারি সুবিধা তৈরি করা । থাউজেন্ড সায়ন্তন দল তাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সর্বদা সচেষ্ট থাকেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news