দিল্লির বিস্ফোরণ কান্ডকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা

< 1 - মিনিট |

শিলচরে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ

অজিত দাস

শিলচর : দিল্লিতে সংঘটিত বিস্ফোরণ ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । এই প্রেক্ষিতে শিলচর রংপুরের এক ব্যক্তি সামাজিক মাধ্যমের একটি প্ল্যাটফর্মে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।

মঙ্গলবার শিলচরের রংপুর পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বড়ভূঁইঞাকে আটক করে পুলিশ। এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক (ক্রাইম )রজত কুমার পল জানিয়েছেন , নজরুল ইসলাম বড়ভূঁইঞার ওই মন্তব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও নষ্ট করতে পারে।

এই কারণে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মন্তব্যটির পেছনে উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news