দুদিনের বরাক সফরে কংগ্রেসের নব নিযুক্ত রাজ্যিক সভাপতি গৌরব গগৈ।

< 1 - মিনিট |

গৌরব গগৈ কাছাড় জেলার বড়খলা কাটিগড়া বন্যা প্লাবিত এলাকা সহ বেশ কিছু আশ্রয় শিবির পরিদর্শন সহ বন্যা আক্রান্ত লোকেদের খোঁজ খবর নেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বন্যা প্লাবিত এলাকা সহ আশ্রয় শিবির পরিদর্শন করতে দুই দিনের বরাক সফরে আসলেন আসাম প্রদেশ কংগ্রেসের নব নিযুক্ত সভাপতি গৌরব গগৈ। বুধবার শিলচর কুম্বীরগ্রাম বিমানবন্দরে উপস্থিত সভাপতি গৌরব গগৈ কাছাড় জেলার বড়খলা কাটিগড়া বন্যা প্লাবিত এলাকা সহ বেশ কিছু আশ্রয় শিবির পরিদর্শন সহ বন্যা আক্রান্ত লোকেদের খোঁজ খবর নেন l

এদিন সঙ্গে ছিলেন নিখিল ভারত কংগ্রেস কমিটির আসামের দায়িত্ব প্রাপ্ত সম্পাদক পৃথ্বীরাজ সাঠে,শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ,প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ,শান্তি কুমার সিনহা সহ বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মকর্তারা উপস্থিত ছিলেন l

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news