দু’দিনের সফরসূচি নিয়ে শিলচর আগমনে এপিসিসি সংখ্যালঘু বিভাগের চ্যায়ারম্যান সলমান খান

2 - মিনিট |

মুখ্যমন্ত্রী সহ আসাম কেবিনেটের বিভিন্ন মন্ত্রীকে টার্গেট করে এদিন বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন সালমান খান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : দু’দিনের সফরসূচি নিয়ে শিলচর আগমনে এপিসিসি সংখ্যালঘু বিভাগের চ্যায়ারম্যান সলমান খান।শিলচর দলীয় কার্যালয়ে বৈঠক করে শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় ঝড় তুললেন তিনি।মুখ্যমন্ত্রী সহ আসাম কেবিনেটের বিভিন্ন মন্ত্রীকে টার্গেট করে এদিন বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন সালমান খান।

দু’দিনের সফরসূচি নিয়ে রবিবার শিলচর উপস্থিত হলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের চ্যায়ারম্যান সলমান খান।কুম্ভিরগ্রাম বিমান বন্দরে অবতরণ করার পর দলীয় সমর্থকরা সংবর্ধনার জোয়ারে ভাসিয়ে উনাকে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।পরে ইন্দিরা ভবনে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়ে সলমান খান দলের প্রত্যেক স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করার পাশাপাশি দলকে মজবুত ও শক্তিশালী করতে বিভিন্ন পরামর্শ দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সলমান খান শাসক বিজেপির তীব্র সমালোচনা করেন। সলমান খান জানান,বরাকের নেতৃত্বে বর্তমানে বরাকের হাতে নেই। মন্ত্রী পিযুষ ও জয়ন্তের হাত ধরে বরাক বিভিন্ন সিন্ডিকেটের কোরিডোর হয়ে উঠেছে। এজেন্ট ঠিকাদারদের হাত থেকে বরাক উপত্যকাকে কিভাবে বাঁচানো যায় তা নিয়ে এদিন বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

আগামী ৬মাসের মধ্যে ধর্মীয় বিভাজনের হাত থেকে বরাককে বাঁচিয়ে তুলে প্রগতিশীল কাজের মাধ্যমে উপত্যকায় সম্পৃতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার পাশাপাশি উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন সলমান খান।শাসক দলের যেসব নেতা-মন্ত্রীরা সংখ্যালঘুদের টার্গেট করে চোর বলেন,গরু খাওয়ার কথা তুলে ধরা সহ বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকেন,আসাম মন্ত্রী সভাতে থাকা মন্ত্রীই আজ গরু চোর বের হলো বলে কটাক্ষ করেছেন সালমান খান।হিন্দু-মুসলিম নিয়ে যারা রাজনীতি করছেন বর্তমানে তাঁরা ভয়ে কাঁপছে।

মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা চোর-চোট্টাদের সঙ্গে নিয়ে বিধান সভা চালাচ্ছে বলে অভিযোগ সলমান খানের।আসাম মন্ত্রী সভার সদস্য জয়ন্ত মল্ল বরুয়ার গরু চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁকে মন্ত্রী সভা থেকে বহিস্কার করা উচিত ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তা নাকরে সমস্ত ঘটনা আড়াল করার চেষ্টা করছে বলে এদিন মন্তব্য করেছেন তিনি।

মন্ত্রীত্ব পাওয়ার পূর্বে জয়ন্ত মল্ল বরুয়া ইট ভাট্টা চালিয়ে শ্রমিকদের টাকা আত্মসাৎ করেছে।কিন্তু ডঃ হিমন্ত বিশ্বশর্মা তাকে মন্ত্রীত্ব দিয়ে বরাকে কয়লা,সুপারি চূনা-পাথর,পুস্ত সহ অন্যান্য সামগ্রীর সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সালমানের। অন্যান্য বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপিকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে বরাকের উন্নয়ন ও প্রগতিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news