ধস লামডিং-বরাক ২৭ নম্বর জাতীয় সড়কে, রাস্তা থেকে খাদে ১২ চাকার লরি

< 1 - মিনিট |

শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল পণ্যবোঝাই ১২ চাকার ওই ট্ৰাক

কে আর সি টাইমস ডেস্ক

ঘন জঙ্গলের মধ্য দিয়ে লামডিং থেকে বরাক উপত্যকার শিলচরগামী চার লেনের ২৭ নম্বর জাতীয় সড়ক ধসে রাস্তা থেকে পাশের প্রায় ২০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়েছে ১২ চাকার একটি পণ্যবোঝাই লরি। দুর্ঘটনাটি লামডিং থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাপ্ত খবরে প্রকাশ, শনিবার রাতে বৃষ্টিপাত হচ্ছিল। ওই সড়ক দিয়ে শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল পণ্যবোঝাই ১২ চাকার ওই ট্ৰাক। সে সময় বিপরীতগামী একটি গাড়িকে পাস দিতে গিয়ে জাতীয় সড়কের পৃষ্ঠভাগ ধসে ট্রাকটি পাশে প্রায় ২০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। সড়কপথে গুয়াহাটি থেকে বরাক উপত্যকার তিন কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ ও ডিমা হাসাও জেলা, দুই রাজ্য ত্রিপুরা এবং মিজোরামে যাতায়াতের একমাত্র এই সড়ক। সড়কের যা পরিস্থিতি, যে কোনও সময় আরও বিশাল ধসের দরুন বৃহত্তর এলাকার সঙ্গে সড়কপথে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ওয়াকিবহাল মহলের অভিযোগ, গত অক্টোবরে দুৰ্গাপূজার সময়য় এই সড়কে ধস নেমেছিল। সে সময় হোজাই জেলা প্রশাসন এর সংস্কার করতে ব্যবস্থা গ্ৰহণ করলেও পূর্ত দফতর এ-ক্ষেত্রে কোনও পদক্ষেপই নেয়নি। যার ফলে এই সড়কের ৬০ শতাংশ অংশ ধসে পড়ছে বৃষ্টির জন্য। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *