কি কারণে রাকিবের সাথে সংঘাতের সৃষ্টি হয় তা পুলিশের তদন্তে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাবুগঞ্জ : নৃশংস হত্যাকাণ্ড। গলায় ছুরিকাঘাতে মৃত্যু হলো কাবুগঞ্জের এক যুবকের। জানা যায় শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ৩০৬ নং শিলচর আইজল জাতীয় সড়কের কাটাখালে এক দল যুবকের সঙ্গে কাবুগঞ্জের নগদীরগ্রাম ৩য় খণ্ডের দুই যুবকের সংঘর্ষ হয়। এতে নগদীরগ্রাম ৩য় খণ্ডের বাসিন্দা পুতুল লস্করের পুত্র রাকিব হুসেন লস্কর (২৭) গুরুতর আহত হয়।
ঘটনা সংঘটিত করে দুষ্কৃতিরা পালিয়ে যায়। গলায় ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় তার সাথে থাকা নরসিংপুর ৩য় খণ্ডের বাসিন্দা নাজু হুসেন লস্কর তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু মেডিকেলে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এঘটনার খবর চাউর হতেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।দুষ্কৃতি দল ধলাইর ভাগাবাজার এলাকার বলে জানা গিয়েছে। এই ঘটনার সুত্রপাত এখনো রহস্যজনক। যদিও মতিনগরের এক যুবক ও ভাগাবাজার এলাকার যুবকদের মধ্যে মাদকদ্রব্য বিক্রির মতবিরোধ নিয়ে ঘটনার সুত্রপাত বলে মন্থব্য করেছেন প্রত্যক্ষ দর্শী নাজু।
কি কারণে রাকিবের সাথে সংঘাতের সৃষ্টি হয় তা পুলিশের তদন্তে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘটনার খবরে ধলাই পুলিশ তদন্ত শুরু করে। রাত ১১টা নাগাদ ভাগাবাজার এলাকার সপ্তগ্রামের মঙ্গল লস্কর নামের মুল অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে।

Know More – Apply Here


