নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য

< 1 - মিনিট |

পাঁচ কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী জব্দ সহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য l পাঁচ কোটি টাকার অধিক মূল্যের চোরা সামগ্রী জব্দ সহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ l

শিলচর রামনগর বাইপাসে জব্দ বার্মিজ সিগারেট,নেশা জাতীয় সামগ্রী সহ বহু মূল্যবান সামগ্রী। যার কালো বাজারের মূল্য ৫ কোটি টাকার অধিক হবে বলে জানান কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাত্তা । শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে মনিপুর থেকে আইজল হয়ে শিলচর রাম নগর বাইপাসে আসা এম এন ০১এ ০৪ ৮৪ নাম্বারের একটি নাইট সুপার বাসে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে বার্মিজ সিগারেট মশার কয়েল ও ড্রাগস্ সহ তিনজন সরবরাহকারী কে আটক করে কাছাড় পুলিশ।

জব্দকৃত দ্রব্যের বাজার মূল্য পাঁচ কোটি টাকা হবে বলে জানান কা ছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা । তিনি জানান ,ইতিমধ্যে NDPS আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে l এবং আটক তিন পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য শিলচর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news