কর্মকর্তাদের মতে, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ অনুসারেই এই তৎপরতা
অজিত দাস
শিলচর: আসন্ন পিকনিক মরশুমকে লক্ষ্য রেখে বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বুধবার রাতে আচমকাভাবে রাস্তা নামেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব এবং আরক্ষী অধীক্ষক পার্থপ্রতিম দাস।
শিলচর শহরের প্রবেশদ্বার সদরঘাট এলাকায় রাতের এই বিশেষ নজরদারি অভিযানে ট্রাফিক আইন মানা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন তারা। কর্মকর্তাদের মতে, সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশ অনুসারেই এই তৎপরতা।
এদিন পথচারী ও চালকদের উদ্দেশে জেলা আয়ুক্ত ও আরক্ষী অধীক্ষক স্পষ্ট বার্তা দেন—মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, পাশাপাশি ট্রাফিক নিয়ম মানা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
Promotional | North East Integration Rally



