এই রাখী বন্ধন উৎসব কেবল একদিনের উৎসব নয়, বরং একটি উৎসব শৈশব কৌতুক, লড়াই, মিথ্যা স্মৃতি, এবং ত্যাগ একে অপরের জন্য হৃদয় থেকে তৈরি
অজিত দাস
কালাইন : প্রতি বছরের ন্যায় এবছরও রবিবার প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কালাইন শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী রাখী বন্ধন কার্যসূচি অনুযায়ী ভাঙ্গারপার হ্যাপি ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসারত নেশাসক্তদের রাখী পড়িয়ে উৎযাপন করা হয়।
এদিন বিকেলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের কালাইন শাখার সুনীতা বেহেনজি এই নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসারত নেশাসক্তদের নিয়ে প্রথমে ধ্যান কার্যসূচি সম্পন্ন করেন, পরবর্তী সময়ে সবাইকে রাখী পড়িয়ে দেন তিনি। বক্তব্যে বলেন,রাখী বন্ধন উৎসবে সকল ধর্মের মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে এক হওয়ার ডাক দিয়ে প্রচলন করেন।
এটি সকল ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব।এই রাখীটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালবাসা ও ভাইয়ের মঙ্গলকামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। ভাঙ্গারপার হ্যাপি ফাউন্ডেশনের সম্পাদক দেবাশীষ নাথ বলেন,এই রাখী বন্ধন উৎসব কেবল একদিনের উৎসব নয়, বরং একটি উৎসব শৈশব কৌতুক, লড়াই, মিথ্যা স্মৃতি, এবং ত্যাগ একে অপরের জন্য হৃদয় থেকে তৈরি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তনুজ দে, রাহুল চন্দ,নন্দন ভট্টাচার্য্য,প্রতীশ নাথ,বিপ্লব পাল,বিশ্বরূপ নাগ,তপন দেব প্রমূখেরা ।
Promotional | Subscribe KRC TIMES e-copy



