প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে রাজ্যপাল রমেন ডেকের শ্রদ্ধা নিবেদন

< 1 - মিনিট |

নতুনপট্টিতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পরিবারকে সমবেদনা জানালেন ছত্তিশগড়ের রাজ্যপাল

অজিত দাস

শিলচর : সদ্য প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে গভীর শোকের আবহ। আজ সকালে তাঁর বাসভবনে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকে।আজ সকাল সাড়ে ১১টা নাগাদ নতুনপট্টিতে অবস্থিত প্রয়াত নেতার বাসভবনে পৌঁছান রাজ্যপাল।

বাসভবনে প্রবেশ করে কবীন্দ্র পুরকায়স্থের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।এরপর কিছু সময় রাজ্যপাল সেখানে অবস্থান করেন এবং প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।এই কঠিন সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকে।

উল্লেখ্য, কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news