প্রয়াত পালংঘাট সিসিজেসি এইচ এস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কান্তি দাস

< 1 - মিনিট |

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর

অজিত দাস

পালংঘাট : পালংঘাট সিসিজেসি এইচ এস স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কান্তি দাস প্রয়াত। রবিবার রাত ১০টা ১০ মিনিটে তিনি নিজ বাড়ি জামালপারে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহস্রাধিক মানুষ ভিড় জমান জামালপারের বাড়িতে। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

এদিন তাঁর শেষকৃত্যে অংশ নিতে উপস্থিত ছিলেন—সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, কাছাড় কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হীরক দাস, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জামালপারে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news