ফের রোহিংগা নাগরিক আটক কাটিগড়ায়

< 1 - মিনিট |

কাটিগড়া পুলিশ পাঁচ নাবালক শিশু সহ সন্দেহভাজন রোহিঙ্গা ওই দম্পতিকে আটক করে তাদের জিম্মায় নিয়ে নেয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া : সমষ্টি কাটিগড়ার হিলাড়া থেকে আটক পাঁচ নাবালক শিশু সহ এক দম্পতিকে আটক করে স্থানীয় মানুষ সহ ভিডিপি কর্মী । তাদের সন্দেহ এরা রোহিঙ্গা নাগরিক । হিলাড়া রেল স্টেশন থেকে একটি অটোরিস্কা রিজার্ভ করে কালাইন অভিমুখে যাওয়ার পথে তাদের কথাবার্তা ও গতিবিধিতে অসংগতি দেখা দিলে তাদের আটক করে খবর দেওয়া হয় পুলিশে ।

কাটিগড়া পুলিশ পাঁচ নাবালক শিশু সহ সন্দেহভাজন রোহিঙ্গা ওই দম্পতিকে আটক করে তাদের জিম্মায় নিয়ে নেয় । আটক করেই তড়িঘড়ি তাদের সঙ্গে সঙ্গে শিলচর সদরে নিয়ে যায় পুলিশ । আটক করা হয় AS 10/ BC /0339 নম্বরের অটোরিস্কাটি ।

কদিন পরপর কাটিগড়ায় রোহিঙ্গা নাগরিক আটক নানা প্রশ্নের জন্ম দিচ্ছে । তাহলে কি তাদের হেফাজতে পৌছে দেওয়ার জন্য কি সক্রিয় রয়েছে স্থানীয় কোন চক্র । এদিন ওই সন্দেহভাজন রোহিঙ্গা দলটি দিল্লি থেকে আসে বলে জানায় তারা । তবে কোথায় যাবে তা নিয়ে কোন মূখ খুলেনি তারা ।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *