ফ্যাশন প্রযুক্তিতে সাফল্য

< 1 - মিনিট |

এনআইএফটি কলকাতায় সম্মানিত শিলচরের রাজেশ্বরী দে

অজিত দাস

শিলচর : কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি’ কলকাতার চল্লিশ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সম্মানিত হলেন শিলচরের রাজেশ্বরী দে ।ফ্যাশন প্রযুক্তিতে নকশা , সৃজনশীলতা ও ব্যবহারিক প্রয়োগে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার তাঁকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়।

তাঁর হাতে সম্মাননাপত্র তুলে দেন এনআইএফটি অধিকর্তা ড. ব্রিজেশ দেওরে সহ অন্যরা । রাজেশ্বরীকে অভিনন্দন জানিয়ে ব্রিজেশ দেওরে বলেন , টেক্সটাইলস ডিজাইন-এ রাজেশ্বরী দে – র উদ্ভাবনী দক্ষতা ,ব্যতিক্রমী সাফল্য অত্যন্ত প্রশংসনীয় ।

২০২৪ খ্রিস্টাব্দে দেশের অগ্রগণ্য , ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এনআইএফটি কলকাতা থেকে অসাধারণ কৃতিত্ব অর্জন করে স্নাতকোত্তর হন।এর আগে শিলচরে তাঁর পড়াশোনা মহর্ষি বিদ্যামন্দির ,রামানুজ কলেজ ও গুরুচরণ কলেজে।

শিলচরে রাধামাধব রোড, বিলপারের বাসিন্দা সমাজকর্মী গৌতম দে এবং কৃষ্ণা দে-র কন্যা হলেন রাজেশ্বরী দে। তাঁর পিতামহ প্রয়াত গোপেন্দ্রচন্দ্র দে এ অঞ্চলে আলোকচিত্রবিদ্যার অন্যতম পথিকৃৎ।’ফ্যাশন প্রযুক্তিতে তাঁর এই সাফল্য বরাক উপত্যকা তথা উত্তর – পূর্ব ভারতের তরুণ প্রজন্মকে প্রেরণা যোগাবে, বিভিন্ন মহল থেকে এই অভিমত ব্যক্ত করা হয়েছে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news