বরাক উৎসবে কর্মকর্তা ও শিল্পীদের সম্মান জানানো হলো শ্রীভূমিতে

< 1 - মিনিট |

সংহতি যাত্রার বার্তা নিয়ে জমজমাট বরাক উৎসব; অধ্যক্ষ পার্থ সারথি দাসসহ গুণীজনদের সম্মাননা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শ্রীভূমি : উওর পূর্বাঞ্চলের সমন্বয় সংহতি শিল্প সংস্কৃতি বাণিজ্য কর্মসংস্থান ও ভাতৃত্বের মেলবন্ধন কে সামনে রেখে সংহতি যাত্রা শুরু করেছিল কে আর সি ফাউন্ডেশন। এই যাত্রা কে সামনে রেখে নানা ভাষা গোষ্ঠীর সংস্কৃতির বার্তা নিয়ে বরাক উৎসব ২০২৬ পালিত হয় শ্রীভূমিতে ।জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ আমন্ত্রিত শিল্পী ছিলো কালীগঞ্জের দিবঙ্গ শিল্পী কাঞ্চনা রায় অনবদ্য নৃত্য পরিবেশন করায় শুধু শ্রীভূমি নয় সংস্থার গুণীজনদের সঙ্গে প্রচার মাধ্যমের দৌলত্তে সকলের প্রশংসা কুড়ায় ।

বরাক উৎসবে কাঞ্চনার সাফল্যের জন্য আজ কালীগঞ্জ তার বাড়িতে এসে তাকে সংবর্ধনা জানায় বরাক উৎসবের কর্মকর্তারা । তাকে উত্তরীয় সম্মান স্মারক ও, শংসাপত্র দিয়ে তাকে বরণ করা হয়।সংবর্ধনায় ছিলেন শ্রাবণী পাল, দ্রুবজ্যোতি ধর, অর্পিতা কর, প্রমুখ।এদিকে অন্য এক অনুষ্ঠানে চারদিনের বরাক উৎসবকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কে সম্মান স্মারক দিয়ে বরণ করা হয় একি সঙ্গে কয়েকজন শিল্পীকেও সম্মান জানানো হয়।

এদিন খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে বদরপুর এন সি কলেজের অধ্যক্ষ পার্থ সারথি দাস কে সংবর্ধনা জানানোর হয় । উনাকে বরণ করেন সংস্থার সভাপতি সুলেখা দত্ত চৌধুরী, কার্য্যকরি সভাপতি সৌমিত্র পাল,উপদেষ্টা সুব্রত চৌধুরী, বরাক উৎসব কমিটির সভাপতি অসিত দত্ত, সম্পাদক মৃত্যুঞ্জয় চক্রবর্তী প্রমূখ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *