উন্নয়নের রূপরেখা নির্ধারণে উধারবন্দে প্রবুদ্ধদের সঙ্গে মতবিনিময়, জোর জনঅংশগ্রহণে
অজিত দাস
উধারবন্দ : বিকশিত আসাম, বিকশিত উধারবন্দ—এই শ্লোগানকে সামনে রেখে ভারতীয় জনতাপার্টির উদ্যোগে উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এক প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হলো শিলচরের বঙ্গভবনে।
সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতাপার্টি কাছাড় জেলা কমিটির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায় ,প্রাক্তন সাংসদ রাজদীপ রায় ,জেলাপরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ সিকদার ,উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী মহল এবং দলের দায়িত্বশীল কর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত-এর স্বপ্ন এবং অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, তারই অংশ হিসেবে উধারবন্দ বিধানসভা কেন্দ্রকে পরিকল্পিত উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই সভার আয়োজন।
সভায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন ইস্যুতে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনায় সাধারণ নাগরিকদের মতামত ও অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।আয়োজকদের মতে, এই ধরনের প্রবুদ্ধ নাগরিক সভার মাধ্যমে উন্নয়নের রূপরেখা আরও সুসংহত হবে এবং বিকশিত আসাম গঠনের লক্ষ্যে উধারবন্দ একটি আদর্শ বিধানসভা কেন্দ্রে রূপান্তরিত হবে।
Promotional | North East Integration Rally



