বিজেপির নিউ শিলচর মন্ডলের মোদী সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে গুনীজনদের সংবর্ধনা প্রদান

2 - মিনিট |

প্রায় দুই শতাধিক চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক,নাট্য ও সঙ্গীতশিল্পী, সাংবাদিক, সরকারী অবসরপ্রাপ্ত কর্মচারী,সমাজকর্মীদেরকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শুক্রবার বিকেলে বিজেপি শিলচর নিউ মন্ডলের উদ্যোগে বিজেপি নেতৃত্বাধীন বিকশিত ভারতের অমৃতকাল সেবা,সুশাসন,গরিব কল্যাণের নরেন্দ্র মোদী সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে এই অঞ্চলের বিশিষ্ট গুনীজনদেরকে প্রায় দুই শতাধিক চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক,নাট্য ও সঙ্গীতশিল্পী, সাংবাদিক, সরকারী অবসরপ্রাপ্ত কর্মচারী,সমাজকর্মীদেরকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।

এদিন উক্ত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নিউ শিলচর মন্ডল বিজেপির সভাপতি দুলাল দাস বলেন,সরকারের দীর্ঘ ১১ বছরের স্থায়িত্ব এবং ধারাবাহিক সাফল্য তুলে ধরে তিনি বলেন, যারা এই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারা এখন নিশ্চুপ। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকশিত ভারতের জয়যাত্রা অব্যাহত।

তিনি আরও দাবি করেন,আজ শিলচরের সঙ্গে দেশের বাকি অংশের সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়েছে, যা ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই সরকার সবাইকে সঙ্গে নিয়ে, সবার উন্নয়নের জন্য কাজ করছে।এতে উপস্থিত শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সম্বুদ্ধ ধর বলেন, তিনি চিকিৎসক হিসেবে লক্ষ্য করেছেন মোদী সরকারের নেতৃত্বে চিকিৎসাসেবার আমূল পরিবর্তন ঘটেছে,আগামী দিনে কেন্দ্রে মোদী সরকার আসীন থাকলে আরো সুপরিবর্তন ঘটবে চিকিৎসাসেবায়।কাছাড় জেলা বিজেপির সহ-সভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য্য বলেন,মোদী সরকার টানা ১১ বছর ধরে জনগণের প্রত্যাশা এবং বিশ্বাস পূরণ করছে।

আজ সারা বিশ্বে ভারত প্রশংসিত হচ্ছে। ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে পরিণত হয়েছে। মোদী সরকার উন্নয়ন এবং ঐতিহ্য উভয়কেই সামনের দিকে এগিয়ে চলেছে। সেই সঙ্গে আসামের বিজেপি নেতৃত্বাধীন সরকারের পরিচালনায় ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকা ব্যাপক উন্নয়ন ঘটেছে ও আগামীতে ঘটে যাবে বলে মন্তব্য করেন।

মূখ্য অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ায় সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের কাছে কড়া বার্তা দেওয়া গেছে। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের মদতে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটি ধংসে অপারেশন সিঁদুর-এর সাফল্যের কথাও তুলে ধরেন।

তিনি আরো বলেন,১৯৮০ সালে ভারতীয় জনতা পার্টির সৃষ্টির ইতিহাস টেনে বলেন, ভারতে কংগ্রেসের শোষনতন্ত্রের রাজনীতির ইতিহাসকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে সার্বিক উন্নতির রাজনীতি বাতাবরণের সৃষ্ঠি হয়েছে একমাত্র দলের নেতা-কর্মীদের নিঃস্বার্থ ত্যাগের ফলেই সেটা সক্ষম হয়েছে।

এদিন সংবর্ধনা সভাটি পরিচালনায় ছিলেন বিজেপির নিউ শিলচর মন্ডলের সহ-সভাপতি কাজল রায় ও জয়দীপ চক্রবর্তী এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সহ-সভাপতি চামেলি পাল, প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, রূপম নন্দী পুরকায়স্থ, তবলা বাদক ভাস্কর দাস, সঙ্গীত শিল্পী বিধান লস্কর, বিক্রমজীৎ বাউলিয়া, বিপ্লব দে,অমিও ব্যানার্জি, আইনজীবী সুস্মিতা পুরকায়স্থ সহ আরো অন্যান্য নেতা-কর্মীরা। বিজেপি দলের বিকশিত ভারত ২০৪৭ নাগরিক সংকল্প পাঠের সভার সমাপ্তি ঘটে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news